ভ্রাম্যমান রান্নাঘর - The News Lion

ভ্রাম্যমান রান্নাঘর

 


দি নিউজ লায়ন;    লকডাউনে ভ্রাম্যমান রান্নাঘর চালু করলেন শালবনীর স্বেচ্ছাসেবী সংগঠন ছত্রছায়া। শুক্রবার শালবনী ব্লকের জোড়াকুসমি গ্রামে দুপুরের খাবার হিসেবে প্রায় শতাধিক ব্যক্তির হাতে মাংসের ঝোল ,আলু পটলের তরকারি সহ সাদা ভাতের প্যাকেট তুলে দেন তাঁরা। এদিনের কর্মসূচিতে ছত্রছায়া গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন নতুন ঘোষ, দেবাশীস মন্ডল , মালা মুর্মু ,রাজা ভকত, তরুণ দণ্ডপাট, আপন ঘোষ , গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী প্রমুখ।


এছাড়াও এদিন ছত্রছায়ায় পক্ষ থেকে শালবনী চকবাজার থেকে ভাদুতলা বাস স্ট্যান্ড পর্যন্ত্ সমস্ত ভবঘুরেদের ও গাড়ির চালক ও খালাসীদেরকেও ছত্রছায়ায় পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য এর আগের দিনগুলিতে ও রাস্তার ধারের ভবঘুরে ও পীরচক এলাকার বাসিন্দাদের হাতে রান্নাকরা খাবার তুলে দেওয়া হয়েছিল। এর পাশাপাশিই ছত্রছায়ার উদ্যোগে চলছে স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণ কর্মসূচী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.